1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম ইব্রাহীম খলীল ইন্তেকাল

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এ কে এম ইব্রাহীম খলীল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। গত ২০ নভেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি আইসিইউতে ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুরের কাহারোল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং উপজেলার বনড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক এ কে এম ইব্রাহীম খলীল ইন্তেকাল করেছেন। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টার সময় দিনাজপুর চেক আপ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর থেকেই তিনি দিনাজপুর চেক আপ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রায় তিন সপ্তাহের চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে আজ সকালে চিকিৎসকদের কাছে পরাজিত হন তিনি।

মৃত্যুকালে এ কে এম ইব্রাহীম খলীল তিন মেয়ে, এক ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তার মৃত্যুতে কাহারোল প্রেসক্লাবসহ সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানিয়েছেন, তিনি ছিলেন অত্যন্ত সদালাপী, দায়িত্বশীল ও সম্মানিত ব্যক্তি। তার অবদান কাহারোলের সাংবাদিকতা ও শিক্ষাঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

স্থানীয় সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, “তিনি শুধু সাংবাদিকই নন, আমাদের অভিভাবক ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

মরহুমের জানাজা ও দাফন সম্পর্কে পরিবার পরে আনুষ্ঠানিকভাবে জানাবে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট