1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

৭৫ বছরে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
ফ্রান্স দাবানল ২০২৫: ৭৫ বছরে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডে পুড়ছে জনপদ

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় আউড এলাকায় ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানল দাউদাউ করে জ্বলছে, যা প্যারিস শহরের আয়তনের চেয়েও বড় এলাকায় ছড়িয়ে পড়েছে। বিশাল এই দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, যদিও তাপমাত্রা ও বাতাসের গতিবেগ কমে যাওয়ায় আগুনের তীব্রতা কিছুটা কমেছে।

গত মঙ্গলবার (৫ আগস্ট) রিবাউট গ্রামের কাছে দাবানলের সূত্রপাত হয়। এতে এখন পর্যন্ত একজন বৃদ্ধা নারী মারা গেছেন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন অগ্নিনির্বাপক কর্মী। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। দাবানলের প্রভাবে বহু ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে এবং এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন জানিয়েছে।

ফ্রান্সের সরকার দাবানল মোকাবেলায় ২ হাজারেরও বেশি দমকল কর্মী, ৫০০ অগ্নিনির্বাপক যান এবং সেনা মোতায়েন করেছে। হেলিকপ্টার ও বিমান দিয়ে আকাশপথে পানি ছিটানো হচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ১৬ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ছে এবং পুরো আউড অঞ্চলে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে আছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবানল কবলিত এলাকার বাসিন্দাদের আপাতত ঘরে না ফেরার অনুরোধ জানানো হয়েছে এবং তাদের জন্য ১৭টি অস্থায়ী আবাসন কেন্দ্র খোলা হয়েছে। করবিয়ার্স এলাকার কিছু গ্রামে এখনো ‘উচ্চ সতর্কতা’ জারি রয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরো ঘটনাস্থল পরিদর্শন করে এই দাবানলকে “অভূতপূর্ব মাত্রার বিপর্যয়” বলে উল্লেখ করেন এবং বলেন, “এটি জলবায়ু পরিবর্তনের পরিণাম।” প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জনগণকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, “দেশের সব সংস্থান একত্র করে এই দুর্যোগ মোকাবেলা করা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট