1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে দুই শতাধিক চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। আগে ছানি অপারেশন করা রোগীদের চোখ পরীক্ষা করে এই মানবিক সেবা প্রদান করা হয়।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের পিড়াগাতি গ্রামে দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই মানবিক সেবার আয়োজন করা হয়। স্থানীয় মানুষের উপস্থিতিতে চশমা বিতরণ অনুষ্ঠানে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান, সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন মোল্লা এবং ইউনাইটেড কমিউনিটি ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, শৈলকুপার বিভিন্ন ইউনিয়নে বসবাসরত দুঃস্থ ও অসহায় রোগীদের আগেই বিনামূল্যে ছানি অপারেশন করানো হয়েছিল। সেই সব রোগীসহ মোট ২০০ জনের চোখের দৃষ্টি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান করা হয়। এতে বহু হতদরিদ্র মানুষ নতুনভাবে পরিষ্কারভাবে দেখার সক্ষমতা ফিরে পেয়েছেন।

আয়োজকদের মতে, এই উদ্যোগ মূলত সমাজের পিছিয়ে থাকা মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকেই নেওয়া হয়েছে। দৃষ্টিশক্তির অভাবে কর্মক্ষমতা হারানো বা দৈনন্দিন জীবনে সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়ানোই ছিল কর্মসূচির প্রধান উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার কথা জানান ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট