1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

জ্বালানি মূল্যবৃদ্ধিতেও রপ্তানিতে উৎপাদন কমেনি: শিল্পমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জে পাট পণ্য মেলা উদ্বোধন করছেন শিল্পমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ থাকলেও দেশের শিল্পকারখানার উৎপাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং রপ্তানিতে সামান্য মন্দা দেখা দিলেও এর পেছনে জ্বালানি সংকট নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিই দায়ী।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার বিদ্যুৎ উৎপাদনের পর বেসরকারি শিল্পকারখানাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। চলমান জ্বালানি সংকটের মধ্যেও শিল্প উৎপাদন অব্যাহত রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক। তিনি আরও বলেন, বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় রপ্তানিতে কিছুটা প্রভাব পড়েছে, তবে তা সাময়িক।

শিল্প খাতকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করতে সরকার কম জ্বালানি নির্ভর শিল্পে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা পূরণে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যৎ সংকট মোকাবিলায় জ্বালানি মজুদ বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।

পাট খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থানে নিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ক্রাশ প্রোগ্রাম’ চালু করা হয়েছে। এই প্রকল্প সফল হলে বিদেশ থেকে পাট বীজ আমদানির প্রয়োজন অনেকাংশে কমে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট