1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

গাজা উপত্যকায় ত্রাণবাহী জাহাজ আটক: ১৩০ অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশ্যে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩০ অধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আটককৃতদের জর্ডানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরও ১৩০ জন অধিকারকর্মীকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। তাদেরকে মঙ্গলবার (৭ অক্টোবর) জর্ডানের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পেত্রা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির পররাষ্ট্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসরায়েল থেকে ওই ১৩০ অধিকারকর্মীকে গ্রহণ করে এবং তাদের প্রয়োজনীয় সেবা প্রদান করেছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে বাহরাইন, তিউনিশিয়া, আলজেরিয়া, ওমান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের নাগরিক রয়েছেন।

আটক হওয়া বেশ কয়েকজন অধিকারকর্মী জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী তাদের জাহাজ থেকে ধরে নিয়ে যাওয়ার পর নির্যাতন চালিয়েছে। এমনকি বিশ্ববিখ্যাত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গকেও ছাড়েনি তারা। ইসরায়েলি সৈন্যরা জোরপূর্বক তার গায়ে নিজেদের পতাকা জড়িয়ে ছবি তোলে এবং তাকে পর্যাপ্ত খাবার ও পানি দিতেও অস্বীকৃতি জানায়।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের ৫০০ অধিকারকর্মী ৪২টি জাহাজে করে ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা এবং গাজার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সরবরাহ করা।

কিন্তু গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমা থেকে সবগুলো জাহাজ আটক করে দখলদার ইসরায়েল। পরে জাহাজে থাকা অধিকারকর্মীদের আসোদ বন্দরে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা।

এর আগে, ইসরায়েল তুরস্ক ও ইতালিতে আরও কয়েকশ অধিকারকর্মীকে পাঠিয়েছে, এবং মঙ্গলবারের ধাপে ১৩০ জনকে হস্তান্তর করা হলো জর্ডানের কাছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট