1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

গোলান উপত্যকা থেকে ২৫০ ছাগল চুরি করে পশ্চিমতীরে পাঠাল ইসরায়েলি সেনারা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে পশ্চিমতীরে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘটনায় বরখাস্ত ও শাস্তির খবর।

সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ)। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই চুরির ঘটনা ঘটান। অভিযুক্ত সেনারা তখন সিরিয়ার গোলান উপত্যকায় মোতায়েন ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী গোলান উপত্যকার একটি বড় অংশ দখলে নেয়। এর পর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা ও বিতর্ক বাড়তে থাকে। এই ছাগল চুরির ঘটনাকে সেই দখলদারিত্বের আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

অন্য ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরতে থাকা সিরীয় খামারিদের মালিকানাধীন প্রায় ২৫০টি ছাগল দেখতে পান। এরপর তারা ছাগলগুলো জোরপূর্বক ধরে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যান।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমতীরে আগে থেকেই ট্রাক প্রস্তুত রাখা ছিল। সেনারা ছাগলগুলো ট্রাকে তুলে অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে পাঠিয়ে দেয়।

ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে চুরির বিষয়টি স্বীকার করেছে। আইডিএফ জানায়, ঘটনায় জড়িত স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কোম্পানি কমান্ডারকে তিরস্কার এবং সংশ্লিষ্ট অন্যান্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

চুরির বিষয়টি পরদিন সকালে প্রকাশ্যে আসে। তখন সিরীয় কৃষকরা রাস্তার পাশে কিছু ছাগল ঘোরাফেরা করতে দেখে সিরিয়ার সেনাবাহিনীকে বিষয়টি জানান। এরপর বিষয়টি তদন্তে নেমে পুরো ঘটনার সত্যতা সামনে আসে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চুরি হওয়া ছাগলগুলোর সন্ধান এখনও পুরোপুরি পাওয়া যায়নি। এর মধ্যে প্রায় ২০০টি ছাগল এখনো ইসরায়েলের ভেতরে রয়েছে। অন্য কিছু ছাগল সিরিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে আছে বলে জানা গেছে। এসব ছাগল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট