1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

হুমায়ূন আহমেদকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করবে শিল্পকলা একাডেমি: ফারুকী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে আয়োজন হবে “সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস”। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, এবারের আয়োজন হবে আরও বড় ও বর্ণাঢ্য।

বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে কালজয়ী কথাসাহিত্যিক, নির্মাতা ও সাংস্কৃতিক আইকন হুমায়ূন আহমেদকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার ঘোষণা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান “সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস”-এর নতুন পর্ব। এ উপলক্ষে ইতোমধ্যে একাডেমির পক্ষ থেকে বিস্তৃত প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, “হুমায়ূন আহমেদ, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন।” তিনি জানান, “সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস সিরিজে এবার আমরা উদযাপন করব হুমায়ূন আহমেদকে, এই ১৩ নভেম্বর। এবারের আয়োজন হবে আরও বড়, আরও বিস্তৃত। থাকবে গান, ছবি প্রদর্শনী এবং আলাপচারিতা।”

ফারুকী আরও বলেন, “ভালো হতো যদি ১৩ তারিখটি পূর্ণিমার রাত হতো। তবে ক্যালেন্ডার বলছে, ৫ নভেম্বর পূর্ণিমা। কিন্তু কোনো অসুবিধা নেই—সেদিন ভালোবাসার পূর্ণিমাই হবে।” তিনি হুমায়ূন আহমেদপ্রেমীদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে চোখ রাখার আহ্বান জানান, এবং সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

অন্যদিকে, অনেকে জানতে চেয়েছেন ‘সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীন আহমদদের অন্তর্ভুক্ত করা হবে কিনা। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক পোস্টে ফারুকী সেই প্রশ্নের জবাবে লিখেছেন, “হ্যাঁ, তারা আমাদের ক্যালেন্ডারে আছেন।”

তিনি আরও জানান, শুধু সংগীত বা সাহিত্য নয়—শিল্পের নানা শাখার বরেণ্য মানুষদের নিয়েও কাজ চলছে। ইতোমধ্যে শিল্পকলা একাডেমির পরিচালকরা বিষয়টি নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা কিংবদন্তিদের স্মরণ ও সম্মান জানানো হবে। দেশজুড়ে এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের সৃষ্টিশীলতা ও মানবিক দর্শন আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট