1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ইন্দুরকানীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে কঁচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ড্রেজার জব্দ, তিনজন আটক এবং মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কঁচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে এবং ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। এ সময় তিনটি ড্রেজার মেশিন জব্দ, তিনটি বোট আটক এবং মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এতে ফরিদ শেখের মালিকানাধীন মেসার্স মাহিম মাহির এন্টারপ্রাইজ এর বোট ও তার কর্মচারী মিজান (৪০), দুলাল কবিরাজের মালিকানাধীন রানা নাসির এন্টারপ্রাইজ এর বোট ও তার কর্মচারী মামুন (৪৫), এবং বেল্লাল মল্লিকের মালিকানাধীন বোট ও তার কর্মচারী লিটন (৩৫) কে আটক করা হয়। প্রতিটি বোট মালিক পক্ষকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মুচলেকা নেয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী জানান, কঁচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এজন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি ড্রেজার জব্দ, তিনজন কর্মচারী আটক ও মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট