1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ইন্দুরকানীতে জলাশয়ে পোনামাছ অবমুক্ত, বাড়বে মাছের উৎপাদন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে জলাশয় ও ধানক্ষেতে ৭২২ কেজি পোনামাছ অবমুক্ত করেছে উপজেলা মৎস্য দপ্তর। এতে মাছের উৎপাদন বৃদ্ধি, প্রোটিনের চাহিদা পূরণ ও মৎস্যচাষিদের আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্থানীয় জলাশয়, বর্ষা-প্লাবিত ধানক্ষেত ও সরকারি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মুহাম্মদ আলী। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহাদ রহমান, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করা, জনগণের প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণ করা এবং মৎস্যচাষিদের আর্থিক আয় বাড়ানো।

জেলা মৎস্য কর্মকর্তা ফারহাদ রহমান বলেন, “উপজেলার ১৮টি প্রতিষ্ঠান ও ২টি মৎস্য অভয়াশ্রমে মোট ৭২২ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।” তিনি আরও আশা প্রকাশ করেন, নিয়মিত পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এলাকায় মাছের উৎপাদন বাড়বে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট