1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ইন্দুরকানীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে চাচাতো ভাই উধাও, থানায় জিডি করেছে পরিবার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
ইন্দুরকানীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে চাচাতো ভাই উধাও, থানায় জিডি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের এক নাবালিকা ছাত্রীকে নিয়ে তারই চাচাতো ভাই উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) সাঈদখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হামিদা আক্তার (১২) পরীক্ষা দিয়ে ফেরার পথে নিখোঁজ হয়।

পরিবারের দাবি, তাকে নিয়ে পালিয়েছে তার আপন চাচাতো ভাই নাজমুল সরদার (২০)। এ ঘটনায় মঙ্গলবার (১৫ জুলাই) ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।

শিক্ষার্থীর পরিবার জানায়, হামিদা আক্তার ওই দিন সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন, তার চাচাতো ভাই নাজমুল সরদার তাকে নিয়ে পালিয়ে গেছে। এরপর নাজমুলের পরিবারের কাছে বারবার অনুরোধ জানানো হলেও তারা কোনো সহযোগিতা করেনি। ফলে নিরুপায় হয়ে হামিদার পরিবার থানায় জিডি করে।

হামিদার মা হাজেরা বেগম বলেন, “আমার মেয়ে নাবালিকা। সে পরীক্ষা দিতে গিয়েছিল। তারপর থেকে আর ফিরে আসেনি। আমার দেবরের ছেলে নাজমুল আমার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে গেছে। আমি তাকে ফিরিয়ে পাওয়ার দাবি জানাই এবং দ্রুত আইনি ব্যবস্থা চাই।”

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, “মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়ভাবে ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নাবালিকা শিক্ষার্থীকে নিয়ে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী। তাঁরা দ্রুত হামিদাকে উদ্ধারের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট