1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাসুদ সাঈদীর প্রচেষ্টায় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাসুদ সাঈদীর উদ্যোগে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়েছে। স্থানীয়রা বলছেন, এ উদ্যোগে জনস্বাস্থ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবশেষে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়েছে। জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদীর দীর্ঘ প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের ফলেই এই অনুমোদন আসে। ২০ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে প্রেরিত প্রজ্ঞাপনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

২০০৫ সালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন করেন তৎকালীন এমপি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। ২০০৮ সালে স্বাস্থ্য বিভাগ এ হাসপাতাল গ্রহণ করে এবং একই বছরের ডিসেম্বর মাসে বহির্বিভাগ চালু করা হয়। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পূর্ণাঙ্গ কার্যক্রম দীর্ঘদিন চালু করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, নামকরণ নিয়ে রাজনৈতিক বিতর্ক এবং সরকারি উদ্যোগের অভাবে হাসপাতালটি বহু বছর সীমিত পরিসরে পরিচালিত হয়।

২০১৭ সালে একনেক সভায় জিয়ানগরের নাম পরিবর্তন করে ইন্দুরকানী রাখার পর হাসপাতাল উন্নয়নের পথ কিছুটা সুগম হয়। পরে ২০১৮ সালে সাবেক এমপি আনোয়ার হোসেন মঞ্জুর উদ্যোগে ১৪ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দে হাসপাতালটির ভবন চারতলায় উন্নীত করা হয়। একই সঙ্গে আবাসিক ভবন সম্প্রসারণ, আধুনিক পাঁচতলা ভবন নির্মাণ এবং বর্জ্য শোধনাগার স্থাপন করা হয়। ২০২২ সালের ২১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আন্তঃবিভাগ চালু হলেও শয্যা সংখ্যা আনুষ্ঠানিকভাবে ৫০-এ উন্নীত হয়নি।

বর্তমান সময়ে মাসুদ সাঈদীর প্রচেষ্টায় স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে অবশেষে হাসপাতালটির শয্যা সংখ্যা ৫০-এ উন্নীত হলো। এতে বহির্বিভাগ, রেডিওলজি বিভাগসহ নতুন অবকাঠামো যুক্ত হওয়ায় স্থানীয়রা উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা করছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, শয্যা সংখ্যা বৃদ্ধির ফলে ভর্তি রোগীর সংখ্যা বাড়বে এবং জরুরি চিকিৎসা আরও সহজ হবে। তবে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ সরবরাহ জরুরি বলে তিনি উল্লেখ করেন।

এ প্রসঙ্গে মাসুদ সাঈদী বলেন, “২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে আমার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর উদ্যোগেই জিয়ানগর উপজেলা পূর্ণাঙ্গভাবে গড়ে ওঠে। ব্রিজ থেকে হাসপাতাল—সব উন্নয়ন তাঁর হাত দিয়েই হয়েছিল। কিন্তু আওয়ামী সরকারের সময় এই উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত হয়। এখন হাসিনার পতনের পর আমি আবারও উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার চেষ্টা চালাচ্ছি। স্বাস্থ্য খাতে এই অগ্রগতি তারই অংশ।”

স্থানীয়দের আশা, ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উন্নয়ন আগামীতে জনস্বাস্থ্যে বড় পরিবর্তন আনবে এবং চিকিৎসা সেবা আরও সহজলভ্য করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট