1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি: চীনের যুদ্ধবিমান মহড়া, যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের পাল্টা শক্তি প্রদর্শন

পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার রক্ষা, বৈষম্য হ্রাস এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের টাউনক্লাব সড়কের শের-ই-বাংলা পাবলিক লাইব্রেরির সামনে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে এক হয়ে কাজ করার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা শুধু সংস্থার নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। তারা আরও বলেন, “বিভেদ নয় ঐক্য চাই, সংঘাত নয় শান্তি চাই”—এই মূলমন্ত্র ধারণ করে সামাজিক বৈষম্য, সহিংসতা ও অন্যায় বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের নিজ নিজ অবস্থান থেকে মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখলে একটি ন্যায়ভিত্তিক সমাজ তৈরি সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা সভাপতি মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি মোঃ বাছির তালুকদার, সদর থানা সভাপতি মাসুম বিল্লাহ, ইন্দুরকানি সভাপতি ফুলু মিয়া হাওলাদার রানা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ প্রিন্স।
র‍্যালি ও মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট