1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ইসরায়েলের গোপন পারমাণবিক নথি উদ্ধার করেছে ইরান, দাবি তেহরানের

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
ইসরায়েলের গোপন পারমাণবিক নথি উদ্ধার করেছে ইরান, দাবি তেহরানের

ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে হাজার হাজার গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি। এসব নথির মধ্যে রয়েছে নেগেভ মরুভূমির ডিমোনা পারমাণবিক স্থাপনার উচ্চমাত্রায় গোপন তথ্য।

আইআরআইবি-কে দেওয়া তথ্যে জানানো হয়, এই গোপন অভিযানটি কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে, তবে নথিপত্র বিশাল পরিমাণের হওয়ায় এবং নিরাপদে ইরানে স্থানান্তরের প্রক্রিয়ার জন্য তাৎক্ষণিকভাবে সংবাদটি প্রকাশ করা হয়নি।

সূত্রগুলো জানায়, “নথিপত্র এত বেশি যে, সেগুলো যাচাই, বিশ্লেষণ ও ছবি ও ভিডিও পর্যবেক্ষণে দীর্ঘ সময় লাগছে।”

তারা আরও দাবি করে, “এটি ইসরায়েলের ওপর একটি বড় ধাক্কা, যা ভবিষ্যতে কৌশলগত প্রভাব ফেলতে পারে।”

ইসরায়েলি কর্তৃপক্ষ দুই তরুণকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিল ২০ মে, যাদের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রয় মিজরাহি, আলমোগ আতিয়াস, দুজনেরই বয়স ২৪ বছর।

ইসরায়েলের পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিন বেত (Shin Bet) জানায়, এই দুজন দখলকৃত দক্ষিণাঞ্চলের কফার আহিম এলাকায় প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে অনুসরণ করছিলেন।

ইরানি গণমাধ্যম দাবি করেছে, ওই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে ইসরায়েলি নথি সফলভাবে ইরানে পৌঁছানোর পর। অর্থাৎ, ইরান সফলভাবে নিজের উদ্দেশ্য পূরণ করে তবেই বিষয়টি প্রকাশিত হয়েছে।

মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, “এই ঘটনা ইরান-ইসরায়েল সম্পর্কের আরও অবনতি ঘটাবে। পারমাণবিক তথ্য ফাঁস হলে তা শুধু নিরাপত্তা নয়, কূটনৈতিক সম্পর্কেও বড় প্রভাব ফেলবে।”

এই ধরনের ঘটনা প্রমাণ করে, মধ্যপ্রাচ্যে গুপ্তচরবৃত্তি ও সাইবার যুদ্ধ কতটা জটিল ও গভীর পর্যায়ে পৌঁছেছে। পরবর্তী ধাপ কী হবে তা নির্ভর করবে ইসরায়েল ও ইরানের কূটনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট