1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ইরানে ইসরায়েলি হামলায় ৪৫২ জন নিহত: মানবাধিকার সংস্থার প্রতিবেদন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ইরানে ইসরায়েলি হামলায় ৪৫২ জন নিহত: মানবাধিকার সংস্থার প্রতিবেদন

ইরানে চলমান ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫২ জন এবং আহত হয়েছেন আরও ৬৪৬ জন। এই তথ্য প্রকাশ করেছে ইরানের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)।

মঙ্গলবার (১৭ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এইচআরএএনএ’র পরিসংখ্যান অনুযায়ী, নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক এবং ১০৯ জন সামরিক সদস্য। অন্যদিকে আহতদের মধ্যে ১৮৮ জন বেসামরিক নাগরিক এবং ১২৩ জন সামরিক বাহিনীর সদস্য রয়েছে।

তবে সংস্থাটি আরও জানায়, ১১৯ জন নিহত এবং ৩৩৫ জন আহতের পরিচয় এখনও স্পষ্ট নয়—তারা বেসামরিক না সামরিক, সেটি নিশ্চিত করা যায়নি।

এদিকে, ইরানি সরকারের পক্ষ থেকে এত হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। যদিও এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলি বিমান হামলায় দুই শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এবং সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট