1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম: ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং কাগজপত্রে ত্রুটি ধরা পড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ হাজার টাকা জরিমানা ও ৭টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, ত্রুটিপূর্ণ কাগজপত্রসহ নানা অভিযোগে ভ্রাম্যমান আদালত একাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে। এ অভিযানে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স।

অভিযান চলাকালে চিকিৎসা সেবায় নানা অনিয়মের দায়ে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, এবং সৌদি প্রবাসী হাসপাতাল-কে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান টের পেয়ে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস, এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সৌদি প্রবাসী ডায়াগনস্টিক, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, আইকন মেডিকেল সেন্টার এবং সিটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে এসব প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, “ডায়াগনস্টিক সমিতিকে পূর্বেই অবহিত করে অভিযান পরিচালনা করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান অনিয়ম ঢাকতে পালিয়ে যায়, তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য সেবায় কোনও অনিয়ম সহ্য করা হবে না, এ অভিযান চলমান থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট