1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

ইশরাক হোসেনের শপথ ইস্যু নির্বাচন কমিশনের এখতিয়ার: আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
হাইকোর্টে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রকৌশলী ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে চূড়ান্ত অবস্থান জানালো দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ বলেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পুরো এখতিয়ার নির্বাচন কমিশনের (ইসি) হাতেই।

রোববার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই মন্তব্য করে। এদিনই ইশরাক হোসেন সংক্রান্ত রায়ের কপি নির্বাচন কমিশনে পৌঁছায়।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, “রায়ের কপি হাতে পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করা হবে।”

নগর ভবনে তালা, বন্ধ নাগরিকসেবা
শপথ গ্রহণের দাবিতে ইশরাক হোসেনের সমর্থকরা ফের ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। মূল ফটকসহ গুরুত্বপূর্ণ দফতরে তালা ঝুলিয়ে দিয়ে নাগরিকসেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা।

জানা গেছে, বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা গত ১৪ মে থেকে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন। তারা দাবি করছেন, আদালতের নির্দেশনা সত্ত্বেও নির্বাচন কমিশন ইশরাককে শপথ পড়াচ্ছে না, যা গণতন্ত্রের পরিপন্থী।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় সবাই
আপিল বিভাগের রায় অনুযায়ী, এখন ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। রায়ের কপি হাতে পাওয়ার পর ইসি এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবে বলে জানিয়েছে।

সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই রায়ের পর ইশরাক হোসেনের শপথের পথ কিছুটা সুগম হলো। তবে বাস্তবায়নের দায়িত্ব এখন ইসির ওপর।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট