1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
ঝিনাইদহে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন কর্মসূচি

ঝিনাইদহে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার সকালে ঝিনাইদহ শহরের শের-এ বাংলা সড়কে ইসলামী ব্যাংকের শাখার সামনে “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম”-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ব্যাংকের দুই শতাধিক গ্রাহক ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতা ড. মোস্তাফিজুর রহমান মানিক, আব্দুল কুদ্দুস, জিয়াউল ইসলাম খান, হাদী মোহাম্মদ, আব্দুর রহমান সালাফী, সদস্য সচিব মো. আব্দুল মোমেন ও সবুর আহম্মেদসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন হস্তক্ষেপের কারণে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধীরে ধীরে সংকটের দিকে যাচ্ছে। তাদের দাবি, সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে শুধু ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে না, বরং লাখো গ্রাহকের আমানতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তারা আরও বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে সাময়িক ছুটিতে পাঠিয়ে তাকে স্থায়ীভাবে ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এ ধরনের উদ্যোগে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে তাকে স্বপদে পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা অক্ষুণ্ণ রাখা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে সব ধরনের হস্তক্ষেপ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহল মনে করছে, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে গ্রাহকদের আস্থা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সে কারণেই ইসলামী ব্যাংকের গ্রাহকদের এ মানববন্ধন স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট