1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

মুসলিম বিশ্বের উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসার সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের এনজিও নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “আমরা আমাদের কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেই। কারণ দরিদ্র মানুষের স্বাস্থ্যই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আমরা স্বাস্থ্যসেবাকে সহায়তার এক কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করি, যা সামাজিক ব্যবসার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।”

তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, “বিশ্বের তরুণ সমাজকে সামাজিক ব্যবসার ধারণার সঙ্গে যুক্ত হতে হবে, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

সাক্ষাৎকালে উপস্থিত বিভিন্ন দেশের ইসলামিক এনজিও নেতারা জানান, ড. ইউনূসের সামাজিক ব্যবসার ধারণা তাদের নিজ নিজ দেশে অনুপ্রাণিত করেছে এবং ইতোমধ্যে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের ‘ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ (ইউএনআইডব্লিউ)-এর সেক্রেটারি জেনারেল আইয়ুপ আকবাল, মালয়েশিয়ার ওয়াদাহ সংগঠনের প্রতিনিধি ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আলখিদমত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুস শাকুর এবং ইন্দোনেশিয়ার ড. সালামুন বশরি।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিআইআইটির প্রেসিডেন্ট প্রফেসর মাহবুব আহমেদ, সাওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল এবং বিআইআইটির মহাপরিচালক ড. এম আবদুল আজিজ।

ড. ইউনূস বলেন, মুসলিম বিশ্বকে এগিয়ে নিতে হলে সমাজের দারিদ্র্য, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের মতো মূল সমস্যাগুলোর সমাধানে ইসলামিক এনজিওগুলোকে এগিয়ে আসতে হবে। আর সামাজিক ব্যবসা হতে পারে এই পরিবর্তনের অন্যতম প্রধান চালিকা শক্তি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট