1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

জামালপুর বিএনপি সভাপতির সঙ্গে জেডসিএফ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
জামালপুর বিএনপি সভাপতির সঙ্গে জেডসিএফ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও জেলা বিএনপির অভিভাবক ফরিদুল কবির তালুকদার শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) জামালপুর জেলার নেতৃবৃন্দ। এই সাক্ষাৎ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দলের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—  জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলার আহ্বায়ক এম শুভ পাঠান। জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেডসিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জামালপুর জেলার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়। এছাড়াও জিয়া সাইবার ফোর্স – জেডসিএফ জামালপুর জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাতে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা এবং জেডসিএফ-এর কৌশলগত কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
তারা জেলা বিএনপি সভাপতির দিকনির্দেশনা গ্রহণ করেন এবং দলের প্রতি তাদের অঙ্গীকার ও আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।

জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “নতুন প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন করতে জেডসিএফ-এর ভূমিকা প্রশংসনীয়। দলকে সুসংগঠিত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ আরও বাড়াতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট