1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

জামালপুরে জেডসিএফ ও যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
জামালপুরে জেডসিএফ ও যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

জামালপুর শহরের বিভিন্ন এলাকায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) ও জেলা যুবদলের যৌথ উদ্যোগে একাধিক আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের সাধারণ মানুষের মধ্যে বিএনপির মানবিক কার্যক্রম ছড়িয়ে দিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান। তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই ধরনের মানবিক কার্যক্রম দলীয় আদর্শ ও জনসেবার দৃষ্টান্ত।”

জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান নবীন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেডসিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন হোসেন হৃদয়, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেডসিএফ শহর শাখার আহ্বায়ক আবু তালহা, সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মাসুম, জেডসিএফ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ঝুটন মিয়া, তারেক রহমান যুব পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।

সদর থানা দক্ষিণ জেডসিএফ এর আহ্বায়ক হাফিজুর রহমান ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, জেলা জেডসিএফ এর দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক জীবন হোসেন, সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তুষার ও নেতৃবৃন্দ মারুফ, মোবারক হোসেন, সাইম, শামীমসহ অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বিএনপির এই কার্যক্রম জনতার হৃদয়ে স্থান করে নিচ্ছে। তারা ভবিষ্যতেও এই ধরণের কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট