1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও পলিথিন বিরোধী সচেতনতা অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ঝিনাইদহে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও পলিথিন বিরোধী অভিযান

পরিবেশ রক্ষায় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে শুরু হয়েছে শিক্ষার্থীদের উদ্যোগে পরিচ্ছন্নতা ও পলিথিন নিষিদ্ধ অভিযান। ‘জুলাইয়ের চেতনায়’ অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন তরুণ শিক্ষার্থী।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টায় শহরের দেবদারু এভিনিউ এলাকা থেকে শুরু হয় এই পরিচ্ছন্নতা অভিযান। শিক্ষার্থীরা ঝাড়ু, কোদাল, বেলচা হাতে নিয়ে রাস্তা, ফুটপাত, বসার স্থান ও আশপাশের পরিবেশ পরিস্কার করেন।

এই অভিযানের নেতৃত্ব দেন শিক্ষার্থী ইলমা খাতুন। তিনি জানান, জেলা পরিষদের সহযোগিতায় তারা ‘স্বচ্ছ শহর সজাগ ইতিহাস’ শিরোনামে একটি সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে, যা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে শুধু পরিস্কার-পরিচ্ছন্নতা নয়, পলিথিনের ব্যবহার নিষিদ্ধে জনসচেতনতা তৈরিও করা হবে।

ইলমা বলেন, “পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা নিজেরা কাজ করছি যাতে অন্যরাও উৎসাহিত হয়। পরিচ্ছন্ন শহর গড়ার এই যাত্রায় সকলের অংশগ্রহণ জরুরি।”

আয়োজকরা জানিয়েছেন, পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যেও উৎসাহের সঞ্চার করেছে।

এই কার্যক্রম শুধুমাত্র শহরকে পরিচ্ছন্ন রাখার প্রয়াস নয়, বরং নাগরিক দায়িত্ববোধ, পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির একটি কার্যকর প্রচেষ্টা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট