1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
যুক্তরাজ্য সফরে ইউনূস, রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ

চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এই সফরে ড. ইউনূসের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ড. ইউনূস বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সময় রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি। এটি তার আন্তর্জাতিক স্বীকৃতির আরও একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সফরের আরেকটি তাৎপর্যপূর্ণ অংশ হিসেবে ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্র জানায়, শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনের একটি অভিজাত হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এই সম্ভাব্য বৈঠক ঘিরে বিএনপির অভ্যন্তরে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সোমবার (৯ জুন) রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে উপস্থিত নেতাদের অবহিত করেন তারেক রহমান নিজেই।

বৈঠক প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সাক্ষাৎ রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে একটি সম্ভাব্য মোড় ঘোরানোর ঘটনা হয়ে উঠতে পারে। বহুমুখী সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এ বৈঠক ভূমিকা রাখবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট