1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে হস্তান্তরের আহ্বান বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
শেখ হাসিনা

জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দ্রুত হস্তান্তরের জন্য ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের তৃতীয় কোনো দেশে আশ্রয় দেওয়া ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি অবমাননার সমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, “মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে এবং ন্যায়বিচারের প্রতি স্পষ্ট অবজ্ঞা হিসেবে বিবেচিত হবে। ভারত সরকার যেন দ্রুততম সময়ে এই দুই দণ্ডপ্রাপ্তকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের হস্তান্তর ভারতের জন্য “অবশ্যপালনীয় দায়িত্ব”। তাই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে ভারতকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, রায়ের পর দেশবাসীর প্রত্যাশা—মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট