1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

জুলাই মাসে প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ডলার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
রেমিট্যান্স

চলতি ২০২৫ সালের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে লেগেছে নতুন গতি। এই সময়ে দেশে এসেছে ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড় রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৮ লাখ ডলার।

মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৬০ শতাংশ। ২০২৪ সালের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে এসেছিল ১৪৩ কোটি ডলার রেমিট্যান্স।

তিনি আরও জানান, শুধু ২১ জুলাই (সোমবার) একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৫ কোটি ৭০ লাখ ডলার, যা চলমান প্রবাহের শক্তিশালী নির্দেশনা বহন করে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার) পাঠিয়েছেন। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্স হাওলা প্রতিরোধ কার্যক্রম, সরকারি প্রণোদনা এবং বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উদ্বুদ্ধকরণ উদ্যোগ এ সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।

এই প্রবণতা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার এবং টাকার মান স্থিতিশীল রাখতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট