1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কদমতলী থেকে অপহৃত মাদরাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
রাজধানীর কদমতলী থেকে অপহৃত ১২ বছরের মাদরাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাব-১০। টানা ১৭ ঘণ্টার অভিযানে অপহরণকারী রাজুকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর কদমতলী থেকে অপহৃত ১২ বছরের এক মাদরাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। টানা ১৭ ঘণ্টার অভিযানে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মোখলেসুর রহমান রাজু (২৯) কে গ্রেপ্তার করে র‍্যাব।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ীতে র‍্যাব-১০ এর সিপিসি-১ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পটির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরদিন সকালে শিশুর বাবার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়। পরে প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা আদায়ও করে অপহরণকারীরা।

পরিবার শিশুটির নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে র‍্যাব-১০ এ অভিযোগ করলে একটি বিশেষ টিম তদন্তে নামে। র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযান চালিয়ে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, অপহরণকারী রাজু শিশুটিকে মোবাইল গেম, চকলেট ও বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে। এরপর একাধিক স্থানে স্থানান্তর করে পরিবারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে। শিশুটি ধীরে ধীরে বুঝতে পারে যে তাকে আটকে রাখা হয়েছে এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

গ্রেপ্তার রাজুর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত শিশু ও গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট