1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক কমিটি গঠন

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
কাহারোলে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক কমিটি গঠন

দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রায় ২৮ বছর পর পুনরায় গঠিত হলো আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক কমিটি। দীর্ঘদিন সংগঠনটির কার্যক্রম স্থবির থাকার পর নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে অবশেষে নতুন নেতৃত্ব নির্বাচন হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার রসুলপুর স্কুলপাড়া মিশন সম্মেলন কক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মানিক টুডু। তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে আয়োজিত এ সভায় বিভিন্ন দিক পর্যালোচনা ও আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের দায়িত্ব পালন করবে। সভায় আদিবাসী সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কাঠামো নিয়ে মতবিনিময় করেন।

প্রায় তিন দশক পর সংগঠনটির কার্যক্রম আবার শুরু হওয়ায় আদিবাসী সমাজে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট