1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

দিনাজপুরের কাহারোলে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরি

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
কাহারোলে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরি, ১৯ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অভিনব কৌশলে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরি। ৪ নম্বর তাড়গাঁও ইউনিয়নের হাটিয়ারী গ্রামের কানাই লাল শাহার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে গত ২১ জুলাই ২০২৫, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে।

বাড়ির মালিক কানাই লাল শাহা জানান, গভীর রাতে চোরেরা প্রথমে বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর বারান্দার গ্রীলের দরজার তালা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে তারা। চোরেরা অত্যন্ত নিখুঁত ও অভিনব পদ্ধতিতে প্রত্যেকটি ঘরের তালা ভেঙে ফেলে এবং আলমারি ও ড্রয়ার থেকে প্রায় ১৯ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় দুই মনের মতো কাঁসার থালা-ঘটি-বাটি ও নগদ দুই লাখ টাকারও বেশি লুট করে নেয়।

চোরেরা পালানোর সময় বাড়ির জানালার গ্রীল খুলে দ্রুত সরে পড়ে। তবে চুরি চলাকালীন সময়ে বাড়ির মালিক জেগে উঠলে চোরেরা তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে তিনি জানান। কানাই শাহা আরও বলেন, “সেই রাতে আমি আর আমার স্ত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। আমরা দুই বুড়া-বুড়ি আতঙ্কে ছিলাম।”

পরদিন ২২ জুলাই মঙ্গলবার সকালে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মনিরুজ্জামান এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমীন।

কাহারোল থানার ওসি জানান, “চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন মামলায় পরিণত করা হচ্ছে।”

এই চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, সম্প্রতি এমন কিছু ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যার জন্য প্রশাসনের নজরদারি আরও জোরদার করা দরকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট