1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কাহারোলে বিএনপি নেতা মেহেদী হাসান সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
কাহারোলে বিএনপি নেতা মেহেদী হাসান সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের মাঝে ঐক্য ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান সুমনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ জুন) উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ নাঈম ইসলাম।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে যুব ও ছাত্র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আলোচনা শেষে একটি সাংগঠনিক রোডম্যাপ তৈরি এবং এলাকার রাজনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

এই মতবিনিময় সভার মধ্য দিয়ে কাহারোলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতের আন্দোলন ও দলীয় সাংগঠনিক কার্যক্রমে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট