1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে জামায়াতের উদ্যোগে ৬০টির বেশি পরিবারকে টিউবওয়েল বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
কাহারোলে জামায়াতের উদ্যোগে গরিবদের মাঝে টিউবওয়েল বিতরণ

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার চৌরাস্তা মাদ্রাসা মাঠে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান।

কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে মতিউর রহমান বলেন, “আমাদেরকে গত ১৭ বছর ধরে এই ধরনের সামাজিক ও মানবিক কাজ করতে বাধা দেওয়া হয়েছিল। আজ আমরা আবার সেই সুযোগ পেয়ে মানুষের পাশে দাঁড়াতে পারছি। আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য মাঠে নামিনি, আমরা আজীবন গরীব-অসহায় মানুষের পাশে থাকতে চাই।”

উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম জানান, “আর্সেনিকমুক্ত নিরাপদ পানির অভাবে যেসব পরিবার কষ্টে ছিল, তাদের জন্য প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে ৬০-৭০টি পরিবারে টিউবওয়েল বসানো হচ্ছে। এতে কোনো আবেদন লাগছে না, যার প্রয়োজন আছে তাকে খুঁজে বের করেই সহায়তা দেওয়া হচ্ছে।”

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম বলেন, “সামনে জাতীয় নির্বাচন। কাহারোল ও বীরগঞ্জবাসী যদি সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব বেছে নেয়, তবে ভাগ্যের পরিবর্তন তারাই করতে পারবে। আজ যে টিউবওয়েল উপহার পাচ্ছেন, আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে এমন সহায়তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সুরা সদস্য ও যুব বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম বুলবুল, ৩নং ইউনিয়নের সেক্রেটারি মঞ্জুর রহমান, স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট