1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কাহারোলে সরকারি কর্তৃপক্ষ ও সুশীল সমাজের সংলাপ অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
কাহারোলে সরকারি কর্তৃপক্ষ ও সুশীল সমাজের সংলাপ অনুষ্ঠিত
কাহারোলে জলবায়ু পরিবর্তন বিষয়ক সংলাপে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। পাশে উপস্থিত পল্লীশ্রীর প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

দিনাজপুরের কাহারোল উপজেলায় সরকারি কর্তৃপক্ষ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, সকাল ১১টায় উপজেলা পরিষদের পুরাতন সম্মেলন কক্ষে এই সংলাপের আয়োজন করে পল্লীশ্রী, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন (পরিবেশ) প্রকল্প।

বিএমজেড ও নেটস এর সহযোগিতায় আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, তথ্য আপা মোছাঃ নুরজাহান বেগম, পল্লীশ্রীর প্রকল্প ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমান, প্রকল্প সমন্বয়কারী মোঃ মনতাজুল ইসলাম।

সংলাপে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর উপায়, সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা জানান, এই ধরণের সংলাপ পরিবেশ রক্ষা ও জনগণের সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এটি স্থানীয় উন্নয়ন পরিকল্পনাকে টেকসই ও জনমুখী করে তুলবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট