1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে ছয় লেন সড়কে জমির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
কালীগঞ্জে ছয় লেন সড়কে জমির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জে ছয় লেন সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির বর্তমান বাজারমূল্যে ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমি মালিকেরা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অধিগ্রহণকৃত জমির মালিকরা এবং রাজনৈতিক নেতা-কর্মীরা। বক্তৃতা দেন নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, বিএনপি নেতা তবিবর রহমান মিনি, জালাল উদ্দিন, ও তৌহিদুল ইসলাম তোহিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদ রায়হান লাল্টু।
বক্তারা বলেন, “প্রায় ৩ বছর ধরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৪৭ কিলোমিটার ছয় লেন প্রকল্পে জমি অধিগ্রহণ চলছে। অথচ এখনো কেউ ক্ষতিপূরণ পাননি।”
তাদের অভিযোগ, সরকার ৪০-৫০ বছর আগের মৌজা মূল্য অনুযায়ী জমির দাম নির্ধারণ করতে চাইছে। ফলে তারা প্রকৃত বাজারমূল্যের চেয়ে অনেক কম ক্ষতিপূরণ পেতে চলেছেন।
একজন জমি মালিক বলেন, “আমরা মহাসড়ক চাই, উন্নয়ন চাই। কিন্তু আমাদের সম্পত্তির ন্যায্য মূল্য দিতে হবে। অন্যথায় পরিবার নিয়ে পথে বসতে হবে।”
মানববন্ধনে আরও দাবি করা হয়, মেইন বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার করা হলে নিচের বাড়ি-দোকানগুলোর জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে, যা অপ্রয়োজনীয় ও অন্যায্য।
বক্তারা অভিযোগ করেন, “পূর্বের রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্দেশ্যমূলকভাবে কারও জমি প্রকল্পে যুক্ত করা হয়েছে। জেলা পরিষদের জমি বা পরিত্যক্ত স্থাপনা ব্যবহার করলেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব।”
জমি মালিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি অতিরিক্ত জমি অধিগ্রহণ বা প্রকৃত বাজারমূল্যে ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট