1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান অব্যাহত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা হয়েছে চার হাজার মিটার জাল ও একটি মাছ ধরার নৌকা।

পিরোজপুরের কাউখালীতে সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মা ইলিশ ধরার অপরাধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন নদীতে এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার নেতৃত্বে পরিচালিত অভিযানে কঁচা নদী থেকে প্রায় চার হাজার মিটার সুতার জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
অভিযান টের পেয়ে জেলেরা নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে জানা গেছে।

জব্দ করা নৌকাটি পরবর্তীতে ধ্বংস করে নদীতে ফেলে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, “জব্দকৃত সব জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।”

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের এ উদ্যোগ সফল করতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, “আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় কোনো অসাধু জেলে যেন নদীতে মাছ ধরতে না পারে, সেজন্য প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।”

প্রশাসনের কর্মকর্তারা বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু আইন প্রয়োগের বিষয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।
তাই নদী ও মাছ রক্ষায় সকল জেলে, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট