1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই দেশে জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতায়, ডিজেল-অকটেন-পেট্রলে বড় বৃদ্ধি ডোমারে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব, আটক পুলিশ সদস্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তা হরমুজ প্রণালিতে আটকে ‘বাংলার জয়যাত্রা’, কূটনৈতিক তৎপরতার চেষ্টা চলছে ইসরায়েল ‘নিরাপত্তা’কে ঢাল বানিয়ে ভূখণ্ড বাড়াচ্ছে: তুরস্ক খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ, তদন্তের দাবি নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকে ডুবে দুই শিশুর মৃত্যু আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডালে দুর্ঘটনার শঙ্কা, দ্রুত অপসারণের দাবি

কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে চারটি মামলার ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজনকে ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদক ও নারী-শিশু নির্যাতন মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

পিরোজপুরের কাউখালীতে চারটি মামলার ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন (৩৮)-কে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ মহাজন সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের ফোরকান মহাজনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) রাতে ঢাকা জেলা পুলিশের সহায়তায় কাউখালী থানার এএসআই মোস্তফা কামালের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে পারভেজ মহাজনকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে সে পলাতক অবস্থায় ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান ছিল।

অভিযান শেষে রাতেই তাকে কাউখালী থানায় আনা হয়। পরে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত পারভেজকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি মো. সোলায়মান) জানান, আসামির বিরুদ্ধে তিনটি মাদক মামলা ও একটি নারী-শিশু নির্যাতন মামলা রয়েছে। ওসি আরও বলেন, “এএসআই মোস্তফা কামালের নেতৃত্বে দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করে পারভেজকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজ মহাজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বাণিজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট