1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালীতে ইভটিজিংয়ের অপরাধে যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে ইভটিজিংয়ের অপরাধে নীলু ডাকুয়া নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ রায় ঘোষণা করেন।

পিরোজপুরের কাউখালীতে এক নারীর অভিযোগের ভিত্তিতে ইভটিজিংয়ের অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা এ রায় প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহিলা কলেজের সামনে ওই নারীকে উত্যক্ত করলে স্থানীয়রা হাতেনাতে ওই যুবককে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত যুবক নীলু ডাকুয়া (৪৫), উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে। ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, নীলু ডাকুয়া দীর্ঘদিন ধরে চলার পথে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও ইভটিজিং করছিলেন। বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, “দণ্ডপ্রাপ্ত আসামিকে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট