1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তিন শতাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে আয়োজন করা হয়েছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাউখালীর কৃতি সন্তান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের উদ্যোগে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসা সেবা নেন। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব হোসেন তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মো. জসিম উদ্দিন বলেন, “সাধারণ জনগণের সেবা করাই আমাদের লক্ষ্য। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিনামূল্যে চিকিৎসা দিতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

দিনব্যাপী এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের মতে, চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে পাওয়া অনেক বড় সহায়তা হিসেবে কাজ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট