1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালীতে অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে তিন মাস আগে অপহৃত সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে র‍্যাব-১ ও বিমানবন্দর থানা পুলিশ উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে টিকটকার যুবক আবু মুসা।

পিরোজপুরের কাউখালীতে তিন মাস আগে অপহৃত সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-১ এবং বিমানবন্দর থানা পুলিশ। এ সময় অপহরণকারী টিকটকার আবু মুসা (২৩) কে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিমানবন্দর থানা এলাকায় তার বাসা থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়। পরদিন বুধবার (১৭ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, বরগুনার আমতলী উপজেলার বগীরহাট এলাকার জালাল শিকদারের ছেলে আবু মুসা আকন টিকটকের মাধ্যমে ওই স্কুলছাত্রীর সঙ্গে পরিচিত হয়। পরে সে কাউখালীতে এসে সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে বারবার উত্ত্যক্ত করত। এ বিষয়টি পরিবারকে জানালে তারা প্রতিবাদ জানায়। এমনকি মুসা বিয়ের প্রস্তাব দিলেও প্রাপ্তবয়স্ক না হওয়ায় তা প্রত্যাখ্যান করে পরিবার।

এরপর গত ২ জুন সকালে কাউখালী শহরের বেইলি ব্রিজ এলাকায় স্কুলে যাওয়ার পথে মুসা ও তার সহযোগীরা জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাউখালী থানায় অপহরণের মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১ এবং বিমানবন্দর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার ও মুসাকে গ্রেফতার করে।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, “অপহরণের পর থেকেই অভিযুক্তকে ধরতে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করছিলাম। অবশেষে ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার বিমানবন্দর থানা এলাকায় র‍্যাব-১ এর সহায়তায় অপহরণকারীকে গ্রেফতার এবং ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে এবং পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট