1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পণ্য জব্দ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম

কংগ্রেসে পারমাণবিক ও প্রচলিত অস্ত্র নীতির ঘোষণা দেবেন কিম জং-উন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন ঘোষণা দিয়েছেন, আসন্ন দলীয় কংগ্রেসে পিয়ংইয়ং পারমাণবিক শক্তি ও প্রচলিত অস্ত্র ব্যবহারের নীতি প্রকাশ করবে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন ঘোষণা দিয়েছেন যে আসন্ন দলীয় কংগ্রেসে পিয়ংইয়ং একই সঙ্গে পারমাণবিক শক্তি এবং প্রচলিত অস্ত্র ব্যবহারের নীতি প্রকাশ করবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার ও শুক্রবার কিম জং-উন প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমির অধীনে সাঁজোয়া প্রতিরক্ষামূলক অস্ত্র ইনস্টিটিউট এবং ইলেকট্রনিক অস্ত্র ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি নতুন সাঁজোয়া যান এবং ইলেকট্রনিক অস্ত্রের উন্নয়ন পর্যালোচনা করেন এবং শক্তিশালী সেনাবাহিনী গড়তে প্রচলিত সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

কিম বলেন, “কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস জাতীয় প্রতিরক্ষা গড়ার ক্ষেত্রে পারমাণবিক শক্তি এবং প্রচলিত সশস্ত্র বাহিনী গঠনকে একই সঙ্গে এগিয়ে নেওয়ার নীতি গ্রহণ করবে।”

উত্তর কোরিয়ার শেষ পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০২১ সালের জানুয়ারিতে, যা সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত হয়। কিমের সরকার এর আগে সামরিক গুপ্তচর উপগ্রহ, কঠিন জ্বালানি-চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ উন্নত অস্ত্র তৈরির পরিকল্পনা প্রকাশ করেছিল। তাঁর সর্বশেষ মন্তব্য ইঙ্গিত দেয়, পারমাণবিক কর্মসূচির পাশাপাশি প্রচলিত অস্ত্রের উন্নয়নও সমান গুরুত্ব পাবে।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ কোরিয়ার তুলনায় প্রচলিত অস্ত্রে পিছিয়ে থাকায় পিয়ংইয়ং নতুন করে আধুনিক সামরিক শক্তি গড়ে তুলতে চাইছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়ার প্রায় ১৫ হাজার সৈন্য প্রেরণের পর কিম জং-উন সেনাবাহিনীর প্রচলিত যুদ্ধ সক্ষমতা, মাঠ প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়নের ওপর জোর দিচ্ছেন।

আন্তর্জাতিক মহল বলছে, কিমের এই পদক্ষেপ ভবিষ্যতে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট