1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

রামপাল–মোংলার আস্থার প্রতীক কৃষিবিদ শামীমুর রহমান শামীম

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
কৃষিবিদ শামীমুর রহমান শামীম

বিএনপির হাইকমান্ডের সঠিক মূল্যায়নের প্রত্যাশা

বাগেরহাটের রামপাল ও মোংলার সাধারণ মানুষ বিশ্বাস করেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাইকমান্ড এবার সঠিক মূল্যায়ন করবেন তাঁদের প্রিয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম-এর। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন; বরং গরিব, দুঃখী, মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন, রামপাল–মোংলার মানুষের আস্থার প্রতীক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে দেশের বিভিন্ন আসনে প্রার্থীদের নাম ঘোষণার পরও বাগেরহাট–১, ২ ও ৩ আসনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দলের কেন্দ্রীয় হাইকমান্ড। তবে স্থানীয় জনগণ মনে করছেন—দল এবার সেই নেতাকেই মূল্যায়ন করবে, যিনি দীর্ঘ ৩৯ বছরের রাজনীতিক জীবনে ত্যাগ ও আদর্শের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন।

রাজপথে আন্দোলনের সময় তিনি তিনবার গুলিবিদ্ধ, ৩৬টি মিথ্যা মামলায় অভিযুক্ত, ১৪ বার গ্রেফতার, এবং ৭ বার রিমান্ডে অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন। তবুও ন্যায়ের পথে, দলের প্রতি ভালোবাসা ও মানুষের কল্যাণে তিনি কখনো পিছিয়ে যাননি। এমনকি স্ত্রীর মৃত্যুর সময়ও ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনীর বাধার কারণে শেষবারের মতো পাশে থাকতে পারেননি তিনি।

দলীয় সূত্রে জানা যায়, শামীমুর রহমান শামীম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করছেন এবং জিয়া পরিবারের প্রতি তাঁর আনুগত্য ও ভালোবাসা আজ কিংবদন্তির মতো।

দীর্ঘ ১৭ বছরের নিরলস সংগ্রাম, সংগঠনের প্রতি নিবেদন ও কর্মীদের পাশে থাকার ধারাবাহিকতায় তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন নির্ভীক ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে। রামপাল–মোংলার প্রতিটি গ্রামে তাঁর উপস্থিতি মানে মানুষের সেবা, উন্নয়ন ও মানবিক সহায়তার হাত।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, “কৃষিবিদ শামীমুর রহমান শামীমের মতো নিবেদিত নেতা খুব কমই আছে। তিনি দলের দুঃসময়ে যেমন পাশে ছিলেন, তেমনি কর্মীদের সুখ-দুঃখেও পাশে থেকেছেন।”

রামপাল–মোংলার মানুষের দৃঢ় বিশ্বাস— “বিএনপির হাইকমান্ড এবার নিশ্চয়ই তাঁর ত্যাগ, আনুগত্য ও রাজপথের সংগ্রামের সঠিক মূল্যায়ন করবেন।”

তাদের মতে, তিনি কেবল একজন রাজনীতিক নন, বরং জনতার প্রেরণা, আদর্শের প্রতীক এবং রামপাল–মোংলার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা। তাঁর নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ব্যবধানে বিজয়ী হবে—এমন বিশ্বাস এখন সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট