1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

কাউখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ শিহাব হোসেন নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুরের কাউখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ শিহাব হোসেন (২৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সয়না রঘুনাথপুর গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে এবং এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

সোমবার (৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড রোডের মাষ্টার বাড়ির সামনে থেকে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই রাশিদুলের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। তারা সদর ইউনিয়নের আসপদ্দি এলাকার সিএন্ডবি রোডে মাষ্টার বাড়ি সংলগ্ন স্থান থেকে শিহাব হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রির সঙ্গে যুক্ত ছিল। তার গ্রেফতারের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট