1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মালয়েশিয়ায় নিরাপত্তা যাচাইয়ে ব্যর্থ ৮০ বাংলাদেশি ফেরত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
মালয়েশিয়ায় নিরাপত্তা যাচাইয়ে ব্যর্থ ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশি ফেরত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ না হওয়ায় ৮০ বাংলাদেশিসহ মোট ৯৯ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) টার্মিনাল-১-এ চালানো এক বিশেষ অভিবাসন অভিযানে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (APKAS) পরিচালিত এই সাত ঘণ্টার অভিযানে ৪০০ জনেরও বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করা হয়। সংস্থাটি জানিয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হয়, যেখানে সন্দেহভাজন যাত্রীদের অতীত ভ্রমণ রেকর্ড ও প্রবেশের কারণ খতিয়ে দেখা হয়।

এক বিবৃতিতে সংস্থাটির করপোরেট কমিউনিকেশন ইউনিট জানায়, ফেরত পাঠানো সকলেই পুরুষ এবং তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় ও ৯ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদের ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট ও অতীত রেকর্ডে অসংগতি থাকায় তাদের অভিবাসন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অনুমতি দেওয়া হয়নি।

এর আগে গত বৃহস্পতিবারও একই ধরনের অভিযানে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

বিশ্লেষকদের মতে, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এসব অভিযান পরিচালিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট