1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল অ্যান্ট্রি ভিসা চালু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
প্রবাসী মেশিন রিডেবল পাসপোর্ট

বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিয়েছে মালয়েশিয়া সরকার। এখন থেকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা মাল্টিপল অ্যান্ট্রি ভিসার সুবিধা পাবেন। মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইক‌মিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও ফলপ্রসূ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ার সরকারের সঙ্গে সফল আলোচনার পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ইতোমধ্যে এ বিষয়ে একটি অফিসিয়াল নোটিফিকেশন জারি করে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে অবহিত করেছে।

এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের যাতায়াত আরও সহজ হবে এবং তাদের অভিবাসন প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি, এ সিদ্ধান্ত প্রবাসী শ্রমবাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মাল্টিপল অ্যান্ট্রি ভিসা চালুর ফলে কর্মীদের পরিবার-সংযোগ, জরুরি পরিস্থিতিতে দেশে ফিরে যাওয়া এবং পরে আবার কর্মস্থলে ফিরে আসার সুযোগ সহজ হবে। এটি শুধু মানবিক নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করবে।

বাংলাদেশ হাইক‌মিশন মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছে, “এই সিদ্ধান্ত দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি কর্মীদের কল্যাণে এক যুগান্তকারী পদক্ষেপ।”

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিদেশে কর্মসংস্থানে জড়িত প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট