1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
পিরোজপুর-১ আসনে জনপ্রিয়তার শীর্ষে মাসুদ সাঈদী, নির্বাচনে প্রস্তুতি চূড়ান্ত

সদর উপজেলার শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন মাসুদ সাঈদী। ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুর-১ আসনের এই সংসদ সদস্য। তার এমন মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

শনিবার সকালে এমপি মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সংসদ সদস্য নিজস্ব তহবিল থেকে তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে তার পাঠানো বিশেষ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছে এবং আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, এমপি মাসুদ সাঈদী নিজেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপাশি দ্রুত দোকান পুনর্নির্মাণের জন্য টিনসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। এছাড়া সরকারি সহায়তা ও পুনর্বাসনের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ফার্মেসি, ডেকোরেটর, মুদির দোকান, চায়ের দোকান ও চটপটির দোকানসহ মোট ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ব্যবসায়ীদের বহু বছরের গড়ে তোলা সম্পদ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, এমপি মাসুদ সাঈদীর এই তাৎক্ষণিক সহায়তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বড় ধরনের সাহস ও সহমর্মিতার বার্তা হয়ে এসেছে। তারা দ্রুত বাজার পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আরও সহযোগিতা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট