1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মঠবাড়িয়ায় ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের সহকারী তহসিলদার তিমির কান্তি হালদারের বিরুদ্ধে জমি নামজারিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, নির্ধারিত ফি-এর চেয়ে কয়েকগুণ বেশি টাকা দিতে হচ্ছে।

পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা (সহকারী তহসিলদার) তিমির কান্তি হালদারের বিরুদ্ধে জমি নামজারিসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি টাকা ছাড়া কোনো কাজ করেন না। সরকার নির্ধারিত ফি ১১৭০ টাকা হলেও বাস্তবে ৭ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রেই যাচাই-বাছাই না করে অর্থের বিনিময়ে প্রতিবেদন তৈরি করার কারণে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ।

অভিযোগ রয়েছে, নামজারি মঞ্জুরের জন্য অফিসে সাইনবোর্ডে ১১০০ টাকা অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা থাকলেও সেটি কার্যত লোক দেখানো মাত্র। ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা সহজ-সরল গ্রামীণ মানুষ, প্রকৃত খরচ না জানার কারণে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হচ্ছেন। টাকা না দিলে নথিপত্র সঠিকভাবে সম্পন্ন করেন না বলে ভয় দেখান তিমির কান্তি হালদার।

সাংবাদিকরা সরেজমিনে গেলে তাদের সামনে বসে থেকে হঠাৎ দৌড়ে পালিয়ে যান তিনি। পরবর্তীতে ফোনে যোগাযোগ করলেও কোনো সাড়া দেননি। এ প্রসঙ্গে ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা শ্যামল চন্দ্র মিস্ত্রী বলেন, “আমাকে না জানিয়ে তিনি অফিস ছেড়ে চলে গেছেন। সম্ভবত সাংবাদিকদের দেখেই পালিয়ে গেছেন।”

মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম জানান, এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইতোমধ্যে তার দুটি ইনক্রিমেন্ট বাতিল করা হয়েছে এবং পদোন্নতি স্থগিত রাখা হয়েছে।

এমন অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট