1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড উৎসব

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড। বৃহত্তর বরিশাল অঞ্চলের ১৩টি প্রতিষ্ঠানের ১২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালি এবং অতিথিদের বক্তব্যে ছিল উৎসবের আনন্দঘন পরিবেশ।

পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫-এর আঞ্চলিক উৎসব। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহত্তর বরিশাল অঞ্চল ও গোপালগঞ্জ জেলাকে নিয়ে আঞ্চলিক প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

এবারের গণিত উৎসবে বরিশাল বিভাগ ও গোপালগঞ্জ জেলা মিলিয়ে মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা জানান, পিরোজপুরে প্রথমবারের মতো আয়োজন হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত এবং এ ধরনের গণিত উৎসব প্রতি বছর আয়োজনের দাবি জানান।

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধাবিকাশ, যুক্তিবোধ এবং গণিতের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা বড় ভূমিকা রাখে। তাই ভবিষ্যতেও নিয়মিতভাবে গণিত উৎসব আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট