1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ঝড়-বৃষ্টি

বাংলাদেশের ওপর ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’। এটি ৩০ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় প্রভাব ফেলতে পারে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানায়, ‘প্রবাহ’ চলতি বছরের ১৩তম এবং একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। এটি দেশের পশ্চিম, উত্তর-পশ্চিম এবং দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। বিশেষত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সর্বাধিক প্রভাব পড়তে পারে। ঢাকা বিভাগে সক্রিয়তা থাকবে বেশ এবং সিলেট ও চট্টগ্রামে মাঝারি সক্রিয়তা দেখা যাবে।

প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টিবলয়টি ৩০ সেপ্টেম্বর দেশের পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করে ৬ অক্টোবর রংপুর বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে। ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য প্রভাব ও সতর্কতা

  • নদীর পানি বৃদ্ধি ও বন্যা: উজানে ভারি বৃষ্টির কারণে রংপুর ও রাজশাহী বিভাগের নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

  • ঝড়ো হাওয়া ও সাগর উত্তাল: এ সময় উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সাগর উত্তাল থাকবে এবং নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হবে।

  • বজ্রপাত ও একটানা বৃষ্টি: শুরুর দিকে তীব্র বজ্রপাতের সম্ভাবনা থাকলেও পরে হালকা থেকে মাঝারি বজ্রপাত হতে পারে। কিছু এলাকায় টানা ও দীর্ঘস্থায়ী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।

  • পাহাড়ধসের ঝুঁকি: কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানায়, প্রবাহ চলাকালীন দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের কারণে ৬০-৭০ শতাংশ এলাকায় কৃষি জমিতে সেচের চাহিদা পূরণ হতে পারে এবং আবহাওয়া কিছুটা শীতল ও আরামদায়ক থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট