1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

মে মাসে ২৯৬ কোটি ডলারের রেমিট্যান্স, শীর্ষে সৌদি আরব ও আরব আমিরাত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
রেমিট্যান্স

২০২৫ সালের মে মাসে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্সের পরিমাণ ২৯৬ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ ৫৩ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ কোটি ১৪ লাখ ৮০ হাজার ডলার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে।

শীর্ষ ১০ দেশের রেমিট্যান্স তালিকা, সৌদি আরব – ৫৩ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাত – ৩৫ কোটি ১৪ লাখ ৮০ হাজার ডলার, যুক্তরাজ্য – ৩৪ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার, মালয়েশিয়া – ৩৪ কোটি ৪ লাখ ২০ হাজার ডলার, যুক্তরাষ্ট্র – ২২ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ডলার, ওমান – ১৮ কোটি ১৩ লাখ ৯০ হাজার ডলার, ইতালি – ১৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ডলার, কুয়েত – ১৪ কোটি ২ লাখ ২০ হাজার ডলার, কাতার – ১৩ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ডলার, সিঙ্গাপুর – ১০ কোটি ৯০ লাখ ৫০ হাজার ডলার।
রেমিট্যান্স সংগ্রহের মাধ্যমে অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক: ৮১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংক: ২৭ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংক: ১৮৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার, বিদেশি খাতের ব্যাংক: ৫৪ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এ ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট