1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে -প্রতিমন্ত্রী আজাদ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

শিশুদের প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষিত রাখতে পঞ্চগড়ে শুরু হয়েছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। সোমবার (২০ এপ্রিল) সকালে দেবীগঞ্জ উপজেলার পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ফরহাদ হোসেন আজাদ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মিজানুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ থেকে শিশুদের রক্ষা করতে টিকাদান কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। তিনি জেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠান শেষে শিশুদের টিকা প্রদানের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এতে অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। জেলাজুড়ে ১ হাজার ১০৯টি কেন্দ্রে প্রায় ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হলে শিশুদের মধ্যে হাম ও রুবেলার ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং সামগ্রিকভাবে জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট