1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কারাগারে ইমরান খানের সঙ্গে বোন উজমা খানের সাক্ষাৎ: মানসিক নির্যাতনের অভিযোগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
কারাবন্দী ইমরান খানের সঙ্গে দেখা করে বোন উজমা জানান, ইমরানকে এক কক্ষে বন্দি রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্যেও বোনেরা কারাগারের দিকে রওনা দেন কিন্তু পুলিশ তাদের আটকে দেয়।

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান। প্রায় ২০ মিনিটের এই সাক্ষাৎ শেষে উজমা জানান, ইমরানের শারীরিক অবস্থা ভালো থাকলেও তিনি অত্যন্ত রেগে ছিলেন এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। তার অভিযোগ—ইমরান খানকে সারাক্ষণ এক কক্ষে বন্দি করে রাখা হচ্ছে এবং বাইরের কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতির জন্য তিনি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরকে দায়ী করেছেন।

জিও নিউজের তথ্য অনুযায়ী, উজমা খানকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে তিনি ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করতে পারবেন। যাওয়ার আগে তিনি বোন আলিমা খানের সঙ্গে আলোচনা করেন। তবে কারাগারমুখী আদিয়ালা কারাগার এলাকায় পিটিআইয়ের চলমান আন্দোলনের কারণে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। সড়ক বন্ধ, ব্যারিকেড স্থাপন ও নারী পুলিশ সদস্যসহ বিপুল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

কঠোর নিরাপত্তা ও বাধা সত্ত্বেও—আলিমা, উজমা এবং তাদের অন্যান্য বোনেরা হেঁটে কারাগারের দিকে রওনা হন। তবে গোরখপুর তল্লাশিচৌকিতে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী এবং তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ কয়েকটি মামলার বিচার চলছে।

গত সপ্তাহে ইমরানের বোন আলিমা, উজমা, নোরিন খান নিয়াজি ও পিটিআইয়ের কয়েকজন নেতা কারাগারের বাইরে শান্তিপূর্ণ প্রতিবাদে বসেছিলেন বলে দাবি করে পিটিআই। তবে পুলিশ তাদের আটক করে।
অন্যদিকে সরকারের মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তাতে ইমরানের বোনদের সম্পৃক্ততা ছিল বলে সরকারের বিশ্বাস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট