1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মেট্রোরেল স্টেশনে সাইকেল পার্কিংয়ের উদ্যোগ নিচ্ছে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

মেট্রোরেল যাত্রীদের সুবিধার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেট্রো স্টেশনগুলোতে সাইকেল পার্কিং সুবিধা চালুর পরিকল্পনা করছে। যারা সাইকেল ব্যবহার করে মেট্রো স্টেশনে যাতায়াত করেন, তাদের কথা মাথায় রেখেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (১৯ মে) ডিএনসিসির নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ডিএনসিসি ইনোভেশন ল্যাব বর্তমানে ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে সাইকেল পার্কিং স্টেশন নির্মাণের সম্ভাবনা যাচাই করছে এবং এ লক্ষ্যে একটি জরিপ পরিচালনা করছে।

👉 জরিপে অংশ নিতে লিংক: https://ee.kobotoolbox.org/x/uhwlzT4u

জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হচ্ছে, বয়স, লিঙ্গ, পেশা, বাসস্থান এবং কর্মস্থলের এলাকা, মেট্রোরেল ব্যবহারের হার, সাইকেল চালাতে পারা না পারা, ঢাকায় সাইকেল আরোহীদের জন্য কীভাবে নিরাপদ ও উপযোগী পরিবেশ গড়ে তোলা যায় সে বিষয়ে মতামত।

এ তথ্যের ভিত্তিতে ডিএনসিসি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে মেট্রোরেল স্টেশনগুলোতে নির্ধারিত পার্কিং ফি’র মাধ্যমে সাইকেল রাখার ব্যবস্থা চালু করা হবে কি না।

বিষয়টি নিয়ে ডিএনসিসির প্রশাসক এজাজ আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে নাগরিকদের উৎসাহিত করেছেন জরিপে অংশ নিতে। তিনি জানান, নগরবাসী যদি সাইকেল ব্যবহার করে মেট্রোতে অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে আগ্রহী হন, তবে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে।

এই পরিকল্পনার মাধ্যমে শহরের যানজট কমানো, পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহ দেওয়া এবং স্বাস্থ্যসম্মত যাতায়াত পদ্ধতি নিশ্চিত করার কথা ভাবছে ডিএনসিসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট