1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জাল সনদে সাবেক এমপি আউয়ালের স্ত্রীকে নিয়োগ: পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ জেল হাজতে

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
জাল সনদে নিয়োগ ও টাকা আত্মসাতের মামলায় কলেজ অধ্যক্ষ জেল হাজতে, এমপি আউয়াল দম্পতির বিরুদ্ধে দুদকের অভিযোগ

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি একেএমএ আউয়ালের স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে জাল সনদে কলেজে প্রভাষক পদে চাকরি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ওই কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৮ জুলাই) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বলা হয়, ২০১০ সালে নাজিরপুর উপজেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে কলেজে পাস কোর্স চালু হলেও তা এমপিওভুক্ত ছিল না। ২০১৮ সালে কলেজটি সরকারীকরণ করা হয়।

এসময় কলেজ গভর্নিং বডির সভাপতি ছিলেন সাবেক এমপি একেএমএ আউয়াল এবং তাঁর স্ত্রী লায়লা পারভীন ছিলেন দাতা সদস্য। এই সুযোগ কাজে লাগিয়ে লায়লা পারভীন নিজের কোনো বৈধ শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও একটি জাল সনদ ব্যবহার করে ২০১৩ সালের ২২ ডিসেম্বর ইসলাম শিক্ষা বিষয়ে প্রভাষক পদে নিয়োগ লাভ করেন।

তৎকালীন কলেজ অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের সহযোগিতায় নিয়োগের পর লায়লা পারভীন ২০১৮ সালের ৮ আগস্ট থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত নাজিরপুর সোনালী ব্যাংক শাখা থেকে ৩ লাখ ৯৫ হাজার ৪০৬ টাকা উত্তোলন করেন, যা সরকারি অর্থ আত্মসাতের শামিল।

এই ঘটনায় দুদকের পিরোজপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাট বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় একেএমএ আউয়াল, লায়লা পারভীন এবং কলেজ অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারকে।

অধ্যক্ষ ঠাকুর চাঁদ হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি জেলা জজ আদালতে জামিন আবেদন করেন। তবে আদালত জামিন না মঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলাটি আবারো শিক্ষা খাতে জাল সনদ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি বাগিয়ে নেওয়ার গুরুতর চিত্র তুলে ধরেছে। দুদক এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছে বলে জানিয়েছে সূত্র।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট